মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বেনিন ম্যাচ দিয়েই আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানছেন মেসি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটাতে যাচ্ছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ফলে মঙ্গলবার (স্থানীয় সময়) বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে তার বিদায়ী ম্যাচ।

বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে সাম্প্রতিক দুই ম্যাচে ছিলেন না মেসি। তবে রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি। সোমবার কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনেও অংশ নেন। সেখানে দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো দে পলের সঙ্গে হাস্যোজ্জ্বল মেসিকে দেখা যায়।

বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিদায়ী ম্যাচকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের জন্য এটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত।

দলের অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোসহ বেশ কয়েকজন তারকা এ ম্যাচে থাকবেন। তবে তারা প্রথম একাদশে থাকবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি না ঘটলে বেনিনের বিপক্ষে পুরো ম্যাচেই মাঠে দেখা যেতে পারে মেসিকে। তার বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুশীলন সেশনে মেসির সাবেক সতীর্থ এজেকিয়েল লাভেজ্জি এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের সাবেক সদস্য ক্রিস্টিয়ান গঞ্জালেসও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি বিদায়ী আয়োজনকে আরও বিশেষ করে তোলে।

বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অসংখ্য রেকর্ডে সমৃদ্ধ ক্যারিয়ারের পর জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ ঘিরে এখন ফুটবল বিশ্বে চলছে ব্যাপক আলোচনা ও আবেগের আবহ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com