মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জুবিন গার্গের শেষ সিনেমার দৃশ্য চুরির অভিযোগে ইউটিউবার গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

ভারতের প্রয়াত সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’–এর দৃশ্য চুরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আসামের লখিমপুর জেলার গোয়ালপাড়া এলাকা থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম নামে ওই ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ‘Rafikul R Vlog’–এ ‘রই রই বিনালে’ সিনেমার বেশ কিছু দৃশ্য আপলোড করে ছড়িয়ে দেন। এতে প্রয়াত শিল্পীর ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানাজানি হলে আসামের পানবাজার থানায় পাইরেসির অভিযোগে মামলা হয়। পরে সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

গত ৩১ অক্টোবর মুক্তি পেয়েছিল জুবিন গার্গ অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’। মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

দর্শকদের চাহিদায় আসামের অনেক বন্ধ সিনেমা হলও পুনরায় চালু হয়। এমনকি ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ ও ‘থামা’–এর মতো জনপ্রিয় সিনেমার শো বাতিল করে ‘রই রই বিনালে’–এর অতিরিক্ত প্রদর্শনের ব্যবস্থা করে হল মালিকরা।

জুবিন গার্গের স্মরণে আসাম সরকার বিশেষ ঘোষণা দিয়েছে। সিনেমাটি থেকে রাজ্য সরকার যে পরিমাণ জিএসটি রাজস্ব পাবে, তা সম্পূর্ণভাবে শিল্পীর প্রতিষ্ঠিত ‘কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন’–এর তহবিলে দেওয়া হবে।

এই ফাউন্ডেশনটি সমাজের প্রান্তিক ও অবহেলিত শিল্পীদের কল্যাণে কাজ করে।

ভক্তরা জানিয়েছেন, এমন সময় যখন জুবিন গার্গের শেষ কাজকে ঘিরে গোটা আসামে আবেগের ঢেউ, তখন সিনেমার দৃশ্য চুরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়াটা শুধু আইনভঙ্গ নয়—শিল্পীর প্রতি গভীর অসম্মানও।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com