মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

তেঁতুলিয়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি আটক

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও তিনজন পালিয়ে যান।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শারিয়ালজোত বিওপি ক্যাম্পের আওতাধীন সীমান্তবর্তী বনাঞ্চল থেকে তাদের আটক করা হয়। তারা সীমান্ত পিলার ৪৪০/২৫/এস-এর নিকটবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ১৮ বিজিবির শারিয়ালজোত বিওপির একটি টহলদল হাবিলদার মো. সেকেন্দার আলীর নেতৃত্বে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় সাতজনকে সন্দেহজনকভাবে সীমান্তের দিকে যেতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবির সদস্যরা ধাওয়া দিলে চারজনকে আটক করা সম্ভব হলেও অপর তিনজন পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লার ব্যাংগোতা গ্রামের মো. শিপন (১৯), আলীপুর গ্রামের মো. হাফিজুল (২১), সুনামগঞ্জের বনগাঁও এলাকার মো. সাব্বির (১৫) এবং মো. রাহান (১৩)।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে বিজিবি চারজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, পালিয়ে যাওয়া তিনজনকে শনাক্ত ও আটকের জন্য সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com