বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পুলিশ সদরদপ্তরের মিডিয়া উইংয়ের নতুন এআইজি কামারুম মুনিরা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়।

পুলিশ সদরদপ্তরে যোগদানের আগে কামারুম মুনিরা ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, এতদিন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ সুপার এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদপ্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে পুলিশ সদরদপ্তরের মিডিয়া উইংয়ের কার্যক্রম পরিচালনা করবেন কামারুম মুনিরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com