মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আরপিএমপি কোতয়ালী থানার অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯৪ জন সংবাদটি দেখেছেন

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে কোতয়ালী থানার হত্যা মামলার (মামলা নং-১৫/৪৫৯, তারিখ ০৬ মে ২০২৬) এজাহারভুক্ত আসামি মো. মিজানুর রহমান (৩৬) রয়েছেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় এলাকার বাসিন্দা হলেও বর্তমানে রংপুর মহানগরীর সিওবাজার এলাকায় বসবাস করছিলেন।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মো. আপেল (২৭) নামে এক আসামিকে আটক করা হয়েছে। তিনি রংপুর মহানগরীর মেডিকেল পাকারমাথা এলাকার বাসিন্দা।

অভিযানে গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮-এর ৮৭(ঘ) ধারায় আনোয়ারুল ইসলাম ওরফে জয় (৩৭)-কে গ্রেফতার করা হয়। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়।

এদিকে জনসাধারণের সঙ্গে অশালীন আচরণ, চিৎকার-চেঁচামেচি ও মারমুখী আচরণের অভিযোগে একই আইনের ৭৬ ধারায় মো. জাহিদুল ইসলাম (৪০)-কে আটক করা হয়েছে। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, কোতয়ালী থানার একটি নিয়মিত মামলার (মামলা নং-০৪/৫২০, তারিখ ০৩ ডিসেম্বর ২০২৪) আসামি মো. আল আমিন মিয়া (৩১)-কেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত পাঁচজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরপিএমপি জানিয়েছে, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com