মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন, কমল ১০০ নম্বর

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৭৯ জন সংবাদটি দেখেছেন

ক্যাডেট কলেজের ২০২৭ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন পর আবারও ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা। নতুন সিলেবাসে লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে।

প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাস করার পর শিক্ষার্থীরা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। ভর্তি প্রক্রিয়ায় লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে লিখিত পরীক্ষাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়।

২০২৭ সালের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বর থাকবে। এ তিন বিষয়ে মোট ১৮০ নম্বরের পরীক্ষা হবে।

বাকি ২০ নম্বরের মধ্যে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন থাকবে।

তবে নতুন সিলেবাসে বিষয়ভিত্তিক নম্বর বণ্টন প্রকাশ করা হলেও লিখিত পরীক্ষার সময়সীমা সম্পর্কে ক্যাডেট কলেজসংক্রান্ত ওয়েবসাইটে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এর আগে ২০২৬ সালের ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে ১০০ করে, বাংলায় ৬০ এবং বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তায় ৪০ নম্বর ছিল। সব মিলিয়ে লিখিত পরীক্ষা হয়েছিল ৩০০ নম্বরে।

২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা আট বছর ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা ৩০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হতো। অর্থাৎ প্রায় আট বছর ৩০০ নম্বরের পরীক্ষা নেওয়ার পর ২০২৭ শিক্ষাবর্ষে আবারও পুরোনো ২০০ নম্বরের কাঠামোয় ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com