রংপুর মহানগরীর তাজহাট থানা এলাকায় মাদক সেবন, জুয়া খেলা, সন্দেহজনক ঘোরাফেরা এবং জনসাধারণের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ছয়টি পৃথক অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক সেবনের অভিযোগে আটজন, জুয়া খেলার অভিযোগে পাঁচজন, সন্দেহজনক ঘোরাফেরার অভিযোগে দুজন এবং অশালীন ও মারমুখী আচরণের অভিযোগে একজন রয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চোলাই মদ সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন দক্ষিণ আশরতপুর এলাকার মো. মিন্টু মিয়া (২৯) ও মো. আবুল কালাম আজাদ (৪৫), মধ্য বিনোদপুর এলাকার মো. শাহিনুর (৫৫) এবং আনসারী মোড় এলাকার মো. হুমায়ুন কবির (৩৬)।
এ ছাড়া ইয়াবা সেবনের অভিযোগে নুরপুর এলাকার মোছা. সুমাইয়া বেগম (২৯) ও মোছা. নুপুর বেগম (২৪) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গাঁজা সেবনের অভিযোগে মুন্সিপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম শফি (৫২) এবং লালবাগ এলাকার মো. মোক্তার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।
তাঁরা হলেন কিসামত বিষু মানজাই এলাকার মো. আব্দুর রশিদ (৪২), দর্শনা পাহাড়ী মানজাই এলাকার মো. ইলয়াস আলী (৪৫) ও মো. শহিদুল ইসলাম (৫৫), দর্শনা পাহাড়ী ডাঙ্গীরপাড় এলাকার মো. সৌরভ মিয়া (৩৫) এবং আক্কেলপুর এলাকার মো. রেজাউল করিম (৪৫)।
সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ফতেপুর ভুরারঘাট এলাকার মো. শাহা পরান (১৯) ও মো. ইসমাইল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া জনসাধারণের সঙ্গে ইচ্ছাকৃতভাবে অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে মডার্ণ সর্দারপাড়া এলাকার মো. সোহাগ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে এসব ঘটনায় গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময়, স্থান, মামলা নম্বর, জব্দ করা আলামত এবং পরবর্তী আইনি ব্যবস্থা সম্পর্কে পুলিশের সরবরাহ করা তথ্যে বিস্তারিত উল্লেখ নেই।