মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ড্রামে খণ্ডিত মরদেহ: বন্ধুকে প্রধান আসামি করে মামলা

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন

হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। নিহত আশরাফুল হকের বন্ধু জরেজ মিয়াকে মামলার প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শুক্রবার সকালে নিহতের বোন আনজিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “নির্মমভাবে হত্যা করে মরদেহ ২৬ টুকরা করে ড্রামে রাখা হয়েছিল। এ ঘটনায় একটি হত্যা মামলা নেওয়া হয়েছে। প্রধান আসামি নিহত আশরাফুলের বন্ধু জরেজ মিয়া।”

তিনি জানান, এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঈদগাহ মাঠের পাশে একটি নীল রঙের ড্রাম থেকে টুকরা করা মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত না হলেও, পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে জানা যায় মরদেহটি মো. আশরাফুল হক (৪২)-এর।

আশরাফুল রংপুরের বদরগঞ্জের গোপালপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী—ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির লাইসেন্স ছিল তার।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, “মঙ্গলবার বাড়ি থেকে ঢাকায় আসেন আশরাফুল। বুধবার রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হলেও এরপর আর যোগাযোগ ছিল না।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com