মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জামায়াতকে মির্জা ফখরুল

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় হলেও তারা ধর্মান্ধ নয় এবং অন্ধভাবে কাউকে অনুসরণ করে না।

তিনি বলেন, “এই দেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, নবীকে ভালোবাসে; কিন্তু তারা সাম্প্রদায়িক নয়।”

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,গত নির্বাচনের হিসাব দেখুন—জামায়াতে ইসলামী কত শতাংশ ভোট পেয়েছে? পাঁচ-ছয় শতাংশ। রাতারাতি লাফ দিয়ে ৫১ শতাংশ হয়ে যাবেন—এটা মনে কইরেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না।”

তিনি দাবি করেন, দেশের মানুষ গণতন্ত্র, ন্যায়বিচার ও পরিবর্তন চায়, কিন্তু ধর্মের নামে রাজনীতি বা বিভাজনকে তারা সমর্থন করে না।

গণসমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মাঠে ব্যাপক জনসমাগম দেখা যায়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com