মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ ৬ সদস্য গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে কম দামে বিক্রি করত একটি চক্র। চক্রটির প্রধান শাহিন মিয়াসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রংপুর নগরীর তাজহাট এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনার তদন্তে নেমে চক্রটির সন্ধান পাওয়া যায়। গত ৫ অক্টোবর বিকেলে নগরীর আলহাজনগর দর্শনা গ্রামের আবদুল ওহাবের বাসার ফটকের সামনে থেকে গোলাম রব্বানী নামের এক ব্যক্তির অ্যাপাচি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি তাজহাট থানায় লিখিত অভিযোগ করেন।

তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে চক্রের প্রধান শাহিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে গ্রেপ্তার করা হয় আরও চারজনকে। তাঁরা হলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শিমুল মণ্ডল, পীরগঞ্জ উপজেলার কাজীরপাড়ার মিলন মিয়া, জাহাঙ্গীরাবাদ এলাকার হাসান মিয়া ও ভগবানপুরের রাশেদ প্রধান। এ সময় চুরি হওয়া মোটরসাইকেলসহ পাঁচটি বাইক উদ্ধার করা হয়।

পরে আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার আসামিদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। গত ২০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে পীরগঞ্জের শানেরহাট বাজার এলাকা থেকে চক্রের আরেক সদস্য রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিবন্ধনহীন আরও তিনটি চোরাই পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধার হওয়া মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় আটটিতে।

পুলিশের ভাষ্য, চক্রটি দীর্ঘদিন ধরে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে নির্দিষ্ট স্থানে জমা রাখত। পরে সুযোগ বুঝে সেগুলো কম দামে বিক্রি করে দিত। চক্রটির সদস্যদের গ্রেপ্তারে গত দুই মাস ধরে কাজ করছিল পুলিশ।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, চক্রের প্রধান শাহিন মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, রিমান্ডে থাকা পাঁচ আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে। অন্যদিকে গ্রেপ্তার রাসেল মিয়াকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com