দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। ছুটির সূচি অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ছিল।
এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল অফিস-আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান।
শনিবার (২৪ অক্টোবর) ছুটির শেষ দিন পার করে আজ থেকে আবারও শুরু হচ্ছে নিয়মিত কর্মদিবস। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালতে ফিরবে স্বাভাবিক কর্মচাঞ্চল্য।