মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ইলিয়াস আলী গুমের মামলায় উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে

  • সবশেষ আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ জন সংবাদটি দেখেছেন

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে গত ২৩ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় সাইফুর রহমান বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হিসেবে র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com