মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ব্যালন ডি’অর ঘোষণা আজ, আলোচনায় ইয়ামাল, কেইন ও এমবাপ্পে

  • সবশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৯ জন সংবাদটি দেখেছেন

লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার ঘোষণা করা হবে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম। প্রথমবারের মতো যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের পুরস্কার জয়ের দৌড়ে আলোচনায় রয়েছেন তিন তারকা—লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে।

ফরাসি ডেটা বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ‘আভিসিয়া’র পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় এগিয়ে আছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। তাঁর সম্ভাবনা ২৩ শতাংশ। ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যারি কেইন। আর ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রি। রেকর্ড নবমবারের মতো পুরস্কার জয়ের ১৮ শতাংশ সম্ভাবনা নিয়ে শীর্ষ পাঁচে আছেন লিওনেল মেসি। তবে বুকমেকারদের হিসাবে প্রায় ৭০ শতাংশ সম্ভাবনা নিয়ে এগিয়ে রয়েছেন কেইন।

অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে ও ইতালির সাবেক তারকা মার্কো মাতেরাজ্জি ৩৮ বছর বয়সী মেসির পারফরম্যান্সের প্রশংসা করে তাঁকে পুরস্কারের যোগ্য বলে মনে করছেন। ইংল্যান্ডের জুড বেলিংহাম সমর্থন জানিয়েছেন সতীর্থ কেইনকে। অন্যদিকে ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের অরেলিয়ান চুয়ামেনি এমবাপ্পের পক্ষে মত দিয়েছেন।

ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে রয়েছেন এমবাপ্পে। লা লিগায় ২৫টি ও চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোল করে দুই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের গোল্ডেন বুট জেতার পাশাপাশি সর্বাধিক ১২ গোলের রেকর্ডও গড়েছেন। অন্যদিকে গত মৌসুমে হ্যারি কেইন করেছেন ৭৩টি গোল। তবে বড় শিরোপা জয়ের হিসাব এমবাপ্পের জন্য বাধা হতে পারে। কেইন বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জিতলেও বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থানে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

শিরোপা জয়ের হিসাবেই এগিয়ে থাকার সুযোগ রয়েছে ইয়ামালের। চোটের কারণে ব্যক্তিগত পরিসংখ্যানে কিছুটা পিছিয়ে থাকলেও স্পেনের হয়ে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন তিনি। সাম্প্রতিক ইতিহাসে বড় টুর্নামেন্টের শিরোপা ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই সমীকরণ ইয়ামালের পক্ষে যেতে পারে।

১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকার সামনে রয়েছে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। ১৯৯৭ সালে ২১ বছর বয়সে ব্যালন ডি’অর জিতে সর্বকনিষ্ঠ বিজয়ী হয়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো। এবার সেই রেকর্ড ভেঙে সবচেয়ে কম বয়সে পুরস্কার জয়ের হাতছানি রয়েছে ইয়ামালের সামনে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com