জরিমানা ছাড়াই মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেজে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিমানা ছাড়াই মূল কর ও ফি দিয়ে সব ধরনের মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট নবায়নের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
বিআরটিএর পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে শেষবারের মতো এ সুযোগ কাজে লাগিয়ে জরিমানা ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।