মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

টাকা না পেয়ে পুলিশকে ‘অকার্যকর’ বলছেন কিছু সাংবাদিক: আইজিপি

  • সবশেষ আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ জন সংবাদটি দেখেছেন

মাদকবিরোধী অভিযান নিয়ে টাকা না পেয়ে কিছু সাংবাদিক পুলিশকে ‘অকার্যকর’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করছেন বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

আইজিপি বলেন, ‘আপনারা মাদকের বিরুদ্ধে মুভ করতেছেন না, সেখান থেকে গোপনে টাকা নিচ্ছেন। সাংবাদিক সাহেবরা ওখান থেকে যখন পয়সা না পাচ্ছেন তখন লিখছেন, পুলিশ এই দেশে অকার্যকর হয়ে গেছে। কেন?’

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে এবং তৎকালীন সরকারি দলের নেতা-নেত্রীরা মাদক কারবার থেকে নিয়মিত অর্থ নিতেন। এ কাজে পুলিশের কিছু সদস্যও জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি।

আইজিপি বলেন, ‘আমাদের পুলিশেরও কিছু সদস্য জড়িত ছিল, এখনও আছে। আমরা গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে জেলে পাঠিয়েছি। সুতরাং আগে ঘর পরিষ্কার করছি, আপনারা দেখছেন। কিন্তু এটা নিয়েও অপব্যাখ্যা দেওয়া হয়।’

পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও গুজব না ছড়িয়ে সমাজে ঘটে যাওয়া প্রকৃত ঘটনাগুলোর প্রতিকার করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, পুলিশের কোনো সদস্য অপরাধ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের। ব্যবস্থা না নেওয়া হলে পুলিশকে প্রশ্ন করা যেতে পারে।

পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে আইজিপি বলেন, পুলিশকে কখনো ‘ফ্যাসিস্ট’, আবার কখনো ‘দুর্বল’ বলা হচ্ছে। দায়িত্ব পালনের জন্য পুলিশকে উপযুক্ত পরিবেশ দিতে হবে এবং আইন প্রয়োগে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, ‘আমরা লাঠিপেটা করলে বলবেন, ফ্যাসিস্ট পুলিশ। আর আমরা যদি নীরবে থাকি তাহলে বলবেন, দুর্বল পুলিশ। তাহলে আমাকে তো কাজ করার পরিবেশ দিতে হবে। এমপাওয়ার করতে হবে।’

আইজিপি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পুলিশের পাশাপাশি সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আইন ও সংবিধান অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন এটা স্বীকার করে নিয়ে আইন এবং সংবিধান অনুযায়ী আমাকে দায়িত্ব পালন করতে দিন। কিন্তু আমাদেরও চেক অ্যান্ড ব্যালেন্স আছে।’

সমাজে শান্তি প্রতিষ্ঠায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com