মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন সংবাদটি দেখেছেন

ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে ভিডিও পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তিনটি ছাগল লুট করে নেওয়ারও অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চক করিম তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা বিশু চন্দ্র মহন্তের ছেলে সৌরভ চন্দ্র মহন্তের বিরুদ্ধে ফেসবুকে ইসলাম ধর্মকে ব্যঙ্গ করে একটি ভিডিও পোস্ট করার অভিযোগ ওঠে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে একদল বিক্ষুব্ধ ব্যক্তি সৌরভের পরিবারের বাড়িসহ তিনটি হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এ সময় তিনটি ছাগল নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আকস্মিক এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তাঁরা ক্ষয়ক্ষতির বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার, রংপুর পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা যাচাই এবং বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা তাঁদের।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com