# কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের, মিলবে সর্বোচ্চ ৬০% ছাড়
কর্মীদের স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন, ডাইনিং ও বিনোদনসংশ্লিষ্ট সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলছে শিল্পগ্রুপ আকিজ রিসোর্স।
এ উদ্যোগের আওতায় সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের সঙ্গে অংশীদারত্ব স্থাপন করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফেও এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে।
সম্প্রতি আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এই অংশীদারত্বের ফলে আকিজ রিসোর্সের কর্মীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করপোরেট মূল্য ও ছাড়ে বিভিন্ন সেবা নিতে পারবেন। স্বাস্থ্যসেবার নির্বাচিত কিছু সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এ ছাড়া অংশীদার হোটেলগুলোতে কক্ষ ভাড়ায় মিলবে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়।
আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান বলেন, ‘কর্মীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে কর্মীরা আরও বেশি সেবা গ্রহণের সুযোগ পাবেন।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিভিন্ন খাতের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা, বিনোদন ও জীবনযাপন-সংশ্লিষ্ট সেবা আরও সহজলভ্য করার লক্ষ্য রয়েছে। কর্মীদের কল্যাণ, কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Related