বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন বৃহস্পতিবার, কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

  • সবশেষ আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে ভোটগ্রহণের সরঞ্জাম পাঠানো হচ্ছে সব কেন্দ্রে। বুধবার (২৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের হাতে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা জানান, ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। বুধবারের মধ্যে সব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে নেওয়া হচ্ছে। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—ধানের শীষ প্রতীকে বিএনপির মির্জা ফয়সল আমীন, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com