শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

‘ভুল হলে শুধরে দেবেন’—বিরোধী প্রার্থীকে পাশে চাইলেন বিজয়ী প্রার্থী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন
বিএনপি বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল ও জামায়াতের প্রার্থী দেলোয়ার
বিএনপি বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল ও জামায়াতের প্রার্থী দেলোয়ার

ঠাকুরগাঁও প্রতিনিধি: নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে তিনি পরাজিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় যান। এ সময় তাঁরা কুশল বিনিময় করেন, একে অন্যকে মিষ্টিমুখ করান এবং এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফয়সল আমীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

সৌজন্য সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন ঠাকুরগাঁও গড়ে তোলার আহ্বান জানান। দেলাওয়ার হোসেনও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।

নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পর দুই নেতার এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁরা একসঙ্গে কাজ করবেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com