সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রোহিঙ্গাদের জন্য ৯৬ মিলিয়ন ডলারের নতুন সাহায্যের ঘোষণা

  • সবশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৪ জন সংবাদটি দেখেছেন

রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় নতুন করে ৯৬ মিলিয়ন ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই সহায়তার ঘোষণা আসে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন—“রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হয় এবং তাদের দ্রুত রাখাইনে প্রত্যাবাসন নিশ্চিত হয়।”

তিনি আরও বলেন, গণহত্যা শুরু হওয়ার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনের প্রয়াসে ঘাটতি এবং আন্তর্জাতিক তহবিলে উদ্বেগজনক ঘাটতি রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com