শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭ জন সংবাদটি দেখেছেন
পাবনা সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকায় রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাজাহান প্রামানিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বিভিন্ন অঞ্চল থেকে ওই বিলে মাছ শিকারে গিয়েছিলেন তারা। এ সময় বিকেলে আট জন বৃষ্টির মধ্যে পড়ে বিলের একটি টং ঘরে আশ্রয় নেয়। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং দুইজন গুরুতর আহত হন। তারা বেশ কিছুক্ষণ টং ঘরেই পড়েছিলেন। সন্ধ্যার দিকে আশপাশে এলাকার মানুষ টের পেরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে পাবদা সদর থানার (ওসি )তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com