মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

কমেছে মাছ-মুরগির দাম, বেড়েছে মসলার বাজার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর বিভিন্ন বাজারে মাছ ও মুরগির দামে গত দুই দিনের তুলনায় কিছুটা কমতি দেখা গেছে। তবে মসলার বাজারে বেশিরভাগ পণ্যের দাম উর্ধ্বমুখী।

মঙ্গলবার (১৮নভেম্বর) বাজারঘুরে জানা গেছে— রুই মাছ ৩শ থেকে ৩শ ২০ টাকা যা দুদিন আগে বিক্রি হয়েছে সাড়ে ৩শ থেকে ৩শ ৬০ টাকায়। মৃগেল মাছ ৩শ থেকে ৩শ ২০ টাকা গত দুদিনের চেয়ে দাম কিছুটা বেড়েছে এই মাছের।

তেলাপিয়া মাছ ২শ থেকে ২শ ২০ টাকা, সিলভার কার্প মাছ ১শ ৩০ থেকে ১শ ৪০ টাকা, কার্প মাছ ২শ থেকে ২শ ২০ টাকা, পুটি মাছ ২শ টাকা যা আগে ২শ ৫০ টাকায় বিক্রি হয়েছে আর শিং মাছ ৩শ ৫০ থেকে ৩শ ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সোনালী মুরগী ২শ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, কয়েকদিন আগে ২শ ৯০ থেকে ৩শ টাকা ছিল, ব্রয়লার মুরগী ১শ ৬০ থেকে ১শ ৭০ টাকায় বিক্রি হচ্ছে, ২দিন আগেও যা ১শ ৮০ থেকে ১শ ৯০ টাকা ছিল।

রংপুরের সিটি বাজারে দেশি মুরগী সিটি বাজারে বিক্রি হচ্ছে ৫শ টাকা কেজিতে, গত দুদিন আগেও ৫শ ৮০ থেকে ৬শ টাকায় বিক্রি হয়েছে।

বণিকদের দাবি, ভারত থেকে আমদানি-নির্ভর বেশিরভাগ মসলার দাম ১০০–১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে স্থানীয় কিছু মসলার দাম অপরিবর্তিত রয়েছে।

ব্যবসায়ীরা জানান, বাজারে বড় কোনো সিন্ডিকেট নেই। তবে শীতজনিত রোগ বৃদ্ধি, আমদানি বৃদ্ধি ও ক্রেতা উপস্থিতি কমে যাওয়ায় মাছ–মুরগির দামে সাময়িক নিম্নগতি দেখা দিয়েছে।

অন্যদিকে বৈদেশিক বাজারের ওপর নির্ভরতার কারণে মসলার দাম বাড়ছে বলে তাদের দাবি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com