সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬

  • সবশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৫ জন সংবাদটি দেখেছেন

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বোগো শহরে, যেখানে ১৯ জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে এ কম্পন আঘাত হানে। এর পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। শুরুতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি।

জাতীয় দুর্যোগ সংস্থার হিসাব অনুযায়ী, ভূমিকম্পে সারা দেশে অন্তত ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। কেবল বোগো শহরেই আহতের সংখ্যা ১১৯।

এছাড়া সেবু ও আশপাশের একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস বন্ধ রাখা হয়েছে। সান রেমিজিও পৌরসভায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পের সময় একটি ক্রীড়া কমপ্লেক্সে বাস্কেটবল খেলা চলছিল। এতে অন্তত একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বোগো, সান রেমিজিও ও দানবান্তায়ান এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com