মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ব্রাকসুর রোডম্যাপ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি বেরোবিতে

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৯ জন সংবাদটি দেখেছেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বরেরবি) শিক্ষার্থীরা ব্রাকসুর সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কয়েকশ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ— ব্রাকসু—ঝুলে আছে দীর্ঘদিন। রাষ্ট্রীয়ভাবে ব্রাকসু নির্বাচনী আইন পাস হলেও এখনো গঠিত হয়নি নির্বাচন কমিশন। এতে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমশির কারণেই নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।

কেন্দ্রে ১৩টি পদ এবং হল সংসদে ১৮টি পদে নির্বাচনের দাবি তুলে ধরেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি। ব্রাকসু সক্রিয় না থাকায় শিক্ষা, আবাসন, পরিবহনসহ বিভিন্ন সমস্যা সমাধানে ছাত্র নেতৃত্ব অনুপস্থিত।

অবস্থান কর্মসূচিতে তারা আরও বলেন, “দ্রুততম সময়ে নির্বাচন না দিলে আমরা কঠিনতম কর্মসূচি দিতে বাধ্য হবো।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার কথা জানালেও কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে—ডিসেম্বরে নির্বাচন না হলে শুরু হবে কঠোর আন্দোলন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com