সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৫ অক্টোবর পর্যন্ত শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব, ৮০% এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা

  • সবশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১১ জন সংবাদটি দেখেছেন

দেশে আগামী ৫ অক্টোবর পর্যন্ত একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব বিরাজ করবে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই সময় দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এটি চলতি বছরের ১৩তম এবং মৌসুমি বৃষ্টিবলয়ের নবম প্রভাব। সংস্থাটি বলছে, এবারের বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে। ঢাকা বিভাগেও প্রভাব থাকবে সক্রিয়। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে প্রভাব তুলনামূলকভাবে মাঝারি হতে পারে।

🌧️ সম্ভাব্য বৃষ্টিপাত (৩০ সেপ্টেম্বর–৫ অক্টোবর)

  • রংপুর বিভাগ: ২৮০–৩৮৫ মিমি

  • রাজশাহী: ১৭৫–২৫০ মিমি

  • খুলনা: ১৬০–২১০ মিমি

  • ময়মনসিংহ: ১৪০–২০০ মিমি

  • বরিশাল: ১৫০–১৭০ মিমি

  • ঢাকা: ১২০–১৭০ মিমি

  • সিলেট: ৮০–১৩০ মিমি

  • চট্টগ্রাম: ৮০–২০০ মিমি

বিডব্লিউওটির মতে, এ সময় দেশের নদনদীর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে রংপুর ও রাজশাহীতে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আছে। একই সঙ্গে অনেক এলাকায় জলাবদ্ধতাও তৈরি হতে পারে।

সতর্ক করে আবহাওয়া অফিস বলছে, পাহাড়ি এলাকায় (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান) পাহাড়ধসের ঝুঁকি বাড়বে।সাগর উত্তাল থাকতে পারে, তাই সব ধরনের নৌ-যানকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় তাপমাত্রা কমে ঠান্ডা অনুভূত হতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com