মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভারতকে হারানোয় জাতীয় ফুটবলারদের জন্য ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা

  • সবশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ–ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের খেলায়ও ছিল একই রকম উন্মাদনা। গ্যালারিতে ছিল উপচে পড়া দর্শক, উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা ও বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরাও।

দীর্ঘ ২২ বছর পর ভারতকে ১–০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের অভিনন্দন জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এসময় তিনি দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন।

জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, উপদেষ্টার এই ঘোষণা খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করেছে। বাফুফে সভাপতি নৈশভোজে অংশ নিতে হোটেলে পৌঁছেছেন। অন্যদিকে দলের অধিনায়ক হামজা বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বেন।

নারী ফুটবলেও উপদেষ্টা আগেই দুই দফায় দেড় কোটি টাকা পুরস্কার দিয়েছেন—সাফ চ্যাম্পিয়নশিপের জন্য এক কোটি ও এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তবে বাফুফে পুরুষ ফুটবলে পুরস্কার দ্রুত প্রদান করলেও নারী ফুটবলারদের সাফ জয়ের ঘোষিত দেড় কোটি টাকা এখনও পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com