বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রধান উপদেষ্টা বলেছেন

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা জরুরি

  • সবশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮২ জন সংবাদটি দেখেছেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন আয়োজন করতে সেনাবাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এ কোর্স–২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, “দেশবাসীর বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে সত্যিকারের শান্তিপূর্ণ উৎসবে পরিণত করতে আমরা সেনাবাহিনীর সহযোগিতা প্রত্যাশা করছি।”

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এবারের কোর্সে বাংলাদেশসহ ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। অর্জিত জ্ঞান ভবিষ্যতে রাষ্ট্রের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা, মন্ত্রিপরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com