মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মিস ইউনিভার্স বিজয়ী হলে যা পাবেন মিথিলা

  • সবশেষ আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে লড়ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই বৈশ্বিক আসরে সৌন্দর্যের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি-ঐতিহ্যও তুলে ধরছেন তিনি। জনপ্রিয়তার দিক থেকে তিনি এখন শীর্ষস্থান দখলের একদম কাছাকাছি অবস্থানে রয়েছেন।

সর্বশেষ তথ্যে জানা গেছে, ‘পিপলস চয়েস’ বিভাগে ১ নম্বরে যেতে বাংলাদেশের প্রয়োজন মাত্র ১৪,০০০ ভোট। ইতোমধ্যে মিথিলার পক্ষে পড়েছে ১৫ লাখ ৫০ হাজারেরও বেশি ভোট, যা বাংলাদেশের পক্ষ থেকে এক রেকর্ড।

ভোট দেওয়া যাবে আজ ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত। আয়োজক এবং দেশি-বিদেশি সমর্থকেরা সবাইকে একাত্ম হয়ে মিথিলাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মিস ইউনিভার্স বিজয়ীর মাথায় পরানো হয় ‘ফোর্স ফর গুড’ নামের হীরাখচিত মুকুট। এর মূল্য ৫.৫ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা। মুকুটটি সাজানো হয়েছে প্রায় ১,০০০ হীরা ও নীলকান্তমণি দিয়ে।

বিজয়ী পান ২,৫০,০০০ ডলারের একটি চেক, যা বাংলাদেশি টাকায় ৩ কোটিরও বেশি। এক বছর নিউইয়র্ক সিটির মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন বিজয়ী।
খাবার, পোশাক, বাজার, মেকআপ—সব ব্যয় বহন করে কর্তৃপক্ষ।

বিজয়ীকে দেওয়া হয় একটি ব্যক্তিগত উড়োজাহাজ (প্রাইভেট জেট), যা ব্যবহার করে তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশ্বভ্রমণ করতে পারবেন। প্রতিটি সফরের ফ্লাইট, হোটেল, খাবার, ফটোশুট ও মিডিয়া ব্রিফিংয়ের সকল আয়োজন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

বিজয়ীকে বিভিন্ন দাতব্য ও সামাজিক কাজে অংশ নিতে হয়। ব্যক্তিগতভাবে কোনো শো, পার্টি বা ইভেন্টে অংশ নিলেও কর্তৃপক্ষ ভিআইপি প্রটোকল নিশ্চিত করে।

সব মিলিয়ে মিস ইউনিভার্স বিজয়ীর জীবন পরবর্তী এক বছর হয়ে ওঠে স্বপ্নের মতো। এখন দেখার বিষয়—বাংলাদেশের কোটি মানুষের ভোটে মিথিলা কি সেই স্বপ্নের মুকুট জিততে পারেন?

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com