মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সমাবর্তন ও শিক্ষার্থী সংসদ নির্বাচন সামনে, বেরোবির ছুটির সময়সূচি বদল

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন ও শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনকে সামনে রেখে শীতকালীন ছুটি নতুন করে নির্ধারণ করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে উপাচার্য সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি ২০২৬। এর আগে ২৯ ডিসেম্বর ব্রাকসু ও হল সংসদের নির্বাচন আয়োজন করা হবে। এসব গুরুত্বপূর্ণ আয়োজন নির্বিঘ্ন রাখতে ছুটির সময় পরিবর্তন করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। এ সময়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ২০ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দাপ্তরিক কার্যক্রমও বন্ধ থাকবে। তবে ডিসেম্বর জুড়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলবে।

উপাচার্য জানান, সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিদের আমন্ত্রণের বিষয়েও প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, প্রথম ব্রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com