শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। প্রতি বছরের মতো এবারও জন্মদিন উপলক্ষে দোয়া–মিলাদ ও অসহায়দের মাঝে সহায়তা কর্মসূচি থাকলেও, রাজনৈতিক পরিস্থিতির কারণে বড় ধরনের কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

১৯৬৫ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। পরিবারের কাছে তিনি ‘পিনো’ নামে পরিচিত।

তারেক রহমান ছাত্রজীবনেই দলের কার্যক্রমে যুক্ত হন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন। ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে দলের প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।

পরবর্তীতে ২০০২ সালে তিনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। পরে ২০০৯ ও ২০১৬ সালে দলের জাতীয় সম্মেলনে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে যুক্তরাজ্যে অবস্থান করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com