সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিহারে নীতিশ কুমার রেকর্ড গড়ে দশমবার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১২৭ জন সংবাদটি দেখেছেন

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আজ দশমবারের মতো শপথ নিলেন। তিনি জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এর প্রেসিডেন্ট এবং বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের অন্যতম শীর্ষ নেতা।

১৯৪৭ সালের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার পর ভারতের রাজনীতিতে এটি অনন্য নজির। এতবার কোনো রাজ্যের রাজনীতিবিদ মুখ্যমন্ত্রীর পদে শপথ নেননি। যদি আগামী পাঁচ বছর নীতিশ কুমারের নেতৃত্বে সরকার অব্যাহত থাকে, তিনি সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী রাজনীতিবিদ হিসেবে ইতিহাসে নাম লিখিয়ে রাখবেন।

আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে মোট ৩০ জন মন্ত্রী শপথ নেন। এর মধ্যে ১৬ জন বিজেপির এবং বাকি ১৪ জন জেডিইউ’র।

বিহারের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩। এবারের ভোটগ্রহণ দুই দফায়—৬ ও ১১ নভেম্বর—সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৬৭ শতাংশ ভোট পড়েছে। ফলাফলের ভিত্তিতে এনডিএ জোট ২০২ আসনে জয়ী হয়েছে, আর বিরোধী মহাগাঠবন্ধন জোটের প্রার্থীরা জয় পেয়েছে ৩৫টি আসনে।

জোটের মধ্যে বিজেপি সবচেয়ে বড় দল হিসেবে ৮৯টি আসনে জয়ী হয়েছে। জেডিইউ জয়ী হয়েছে ৮৫টি আসনে, এছাড়া চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি ১৯টি আসনে এবং জিতেন রাম মাঝির নেতৃত্বাধীন আওয়াম মোর্চা পার্টি ৫টি আসনে জয়ী হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। এছাড়া বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও অনুষ্ঠানে যোগ দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com