শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ, গুরুতর আহত

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন
ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

রাজধানীতে ভূমিকম্প অনুভূত হওয়ার আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের চারতলা থেকে লাফ দিয়েছেন তানজির হোসেন নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে তার ডান পা ভেঙে গুরুতর আহত হন।

ঘটনার সময়ে তানজির নিজের কক্ষেই ছিলেন। ভূমিকম্প শুরু হতেই তিনি আতঙ্কিত হয়ে জানালা দিয়ে নিচে লাফ দিলে পায়ে মারাত্মক আঘাত পান। পরে সহপাঠী ও বিভাগের সিনিয়ররা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থীর বন্ধু রাফিজ খান জানান, “ভূমিকম্প শুরু হতেই তানজির ভয় পেয়ে যায়। মুহসীন হলের চারতলা থেকে লাফ দেওয়ায় তার পা ভেঙে গেছে। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি।”

দেশজুড়ে ভূমিকম্প অনুভূত

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে। অবস্থান: অক্ষাংশ ২৩.৭৭° উত্তর ও দ্রাঘিমাংশ ৯০.৫১° পূর্ব।

 


 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com