মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মালয়েশিয়ায় অভিযান: ১৭৪ বাংলাদেশিসহ আটক ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন

মালয়েশিয়ায় বৃহৎ অভিযানে ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পর্যটনখ্যাত ক্যামেরুন হাইল্যান্ডের সবজি খামার, নির্মাণ স্থান ও ব্যবসায়িক এলাকায় বৃহস্পতিবার পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

তিন ঘণ্টার অভিযানে বিশাল বাহিনী

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চারটি জোনে অভিযান চালায় ইমিগ্রেশনের ৫৪৭ সদস্য। বার্নামার খবর—অভিযানের সময় অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তারা টের পাননি, ফলে পালানোর সুযোগও পাননি।

এক মাসের পরিকল্পিত অভিযান

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগেই এই অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। গোয়েন্দা তথ্য বলছে—ক্যামেরুন হাইল্যান্ড ও আশপাশের এলাকাগুলো অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের কাজের কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল।

তিনি আরও জানান, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য এলাকায় অভিবাসীদের ক্রমবর্ধমান উপস্থিতি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করছে।

এক হাজারের বেশি কাগজপত্র যাচাই—আটক ৪৬৮ জন

অভিযানে মোট ১,৮৮৬ জনের নথিপত্র পরীক্ষা করে ৪৬৮ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধে আটক করা হয়। অনেকের ভিসার মেয়াদ শেষ, কারো আবার বৈধ ভ্রমণ নথি নেই।

কোন দেশের কতজন আটক?

মিয়ানমার: ১৭৫, বাংলাদেশ: ১৭৪, ইন্দোনেশিয়া: ৬৭, নেপাল: ২০, পাকিস্তান: ১৬, ভারত: ১১, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়া: ১ জন করে

আটকদের মধ্যে ৩৮৮ পুরুষ, ৭৬ নারী ও চার শিশু রয়েছে। সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। তাদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

এই বছরই আটক প্রায় ৮৪ হাজার

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮৩ হাজার ৯৯৪ জনকে আটক করা হয়েছে।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com