সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দিনাজপুরে বাস–ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত

  • সবশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৪০ জন সংবাদটি দেখেছেন

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর–দশমাইল মহাসড়কের নশিপুর এলাকায় গণগবেষণা কেন্দ্রের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের ৪ যাত্রী মারা যান। নিহত সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় নিশ্চিত করা যায়নি।

আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দুর্ঘটনার পর মহাসড়কটি কিছুক্ষণ যান চলাচলের জন্য বন্ধ থাকলেও পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মিনিবাসটি জব্দ করেছে। চালককে আটক করার চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com