মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে সাংবাদিক অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামী রকি গ্রেফতার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১২ জন সংবাদটি দেখেছেন

রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি (৩৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২ অক্টাবর) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এর আগে বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব ১০ এর সহযোগিতায় মেট্রোপলিটন কোতয়ালী পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

ওসি জানান, রংপুরের সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন ও সংবাদের ব্যুরো প্রধান লিয়াকত আলী বাদল কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রধান আসামী এনায়েত আলী রকি। মামলার পর থেকে রকি পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার যাত্রা বাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব ১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়।

রংপুরে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। গ্রেফতার রকি নগরীর সিঙ্গারের গলি, জাহাজ কোম্পানীর মোড এলাকার হায়দার আলীর ছেলে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com