শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

রংপুর–নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯১ জন সংবাদটি দেখেছেন
রংপুর–নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ

নীলফামারীর এক শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে রংপুর-নীলফামারী রুটসহ কয়েকটি আন্তজেলা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাধীন নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা ও ডোমার রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে নীলফামারী থেকে ঢাকাগামী বাসসহ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মালিক সমিতির বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এই কর্মসূচি ঘোষণা করেন।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, বাস শ্রমিকদের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উপকমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামকে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতা লাঞ্ছিত করেন। ঘটনার পর ইউনিয়ন নেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রংপুর মালিক সমিতির বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রমিকদের ওপর হামলা মেনে নেওয়া হবে না। ন্যায্য বিচার না হওয়া পর্যন্ত রংপুর সমিতির কোনো বাস নীলফামারী রুটে চলতে দেওয়া হবে না।’ শ্রমিক নেতাদের দাবি, শ্রমিকদের নিরাপত্তা, পাওনা পরিশোধ এবং হামলার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারী ও পার্শ্ববর্তী জেলার সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি শ্রমিক ইউনিয়নের।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com