সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে

রংপুর মেডিকেলে নার্সদের দুই ঘণ্টার কর্মবিরতি

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ জন সংবাদটি দেখেছেন

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন ও মিডওয়াইফারি সোসাইটি।

রবিবার (৩০ নভেম্বর) সকাল থেকে হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের দাবি উপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যোগ্যতা ও দায়িত্বের তুলনায় তারা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন নার্সরা। অবিলম্বে ১০ম গ্রেড প্রদান না করা হলে আরও কঠোর আন্দোলন এবং প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।

এই কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি সেবার বাইরে অনেক বিভাগে সেবা ব্যাহত হয় বলে অভিযোগ স্বজনদের।

এক রোগীর স্বজনের অভিযোগ— “চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। মানুষের ভোগান্তিকে হাতিয়ার বানিয়ে দাবি আদায় করা অন্যায়।”

এদিকে নার্সদের পাল্টা বক্তব্য— “সরকার আমাদের স্বাধীনতা ও ন্যায্য অধিকার কেড়ে নিয়েছে। বাধ্য হয়েই আন্দোলন করতে হচ্ছে। এই ভোগান্তির দায় সরকারের।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com