শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

ভোটকক্ষে দুটি গোপন বুথ রাখার পরিকল্পনা ইসির

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮১ জন সংবাদটি দেখেছেন

নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে দেশের ‘শতাব্দীর নির্বাচন’ হিসেবে বিবেচনা করছে। বৃহৎ এই আয়োজন সফল করতে মাঠ প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ ও সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

রোববার (৩০ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। বৈঠকে আইন-শৃঙ্খলা রক্ষা, ঋণখেলাপি যাচাই, ভোটগ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুত, আগাম পোস্টার-ব্যানার অপসারণসহ ২২টি ইস্যু নিয়ে আলোচনা হয়।

ভোটের গতি বাড়াতে নতুন উদ্যোগ

ইসি সচিব জানান, ভোটারদের দীর্ঘসময় অপেক্ষা কমাতে একটি ভোটকক্ষে দুইটি গোপন কক্ষ (স্ট্যাম্পিং বুথ) স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এতে ভোট দেওয়ার সময় কমবে এবং কেন্দ্রের ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তার মতে, বুথের সংখ্যা বাড়ানো হলেও ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে।

প্রবাসী ভোটারদের নিবন্ধন

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য বন্ধ থাকা নিবন্ধন প্রক্রিয়া আবার চালু হয়েছে। ইতোমধ্যে ২ লাখ ১০ হাজারের বেশি প্রবাসী ইসির অ্যাপ ডাউনলোড করেছেন এবং প্রায় ১ লাখ ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। তথ্য সংশোধনের জন্য ‘এডিট মোড’ও চালু করা হয়েছে।

ভোট সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা

ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় প্রভাবশালীদের আতিথ্য গ্রহণে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে। এ কারণে তাদের ভাতা ও আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দেশের সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপা এবং প্রবাসী ভোটের ব্যালট সেনাবাহিনীর নিরাপত্তা প্রেসে প্রস্তুত হচ্ছে বলে জানান সচিব।

এছাড়া প্রতিবন্ধী ও বয়স্ক ভোটারদের সুবিধার্থে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গণভোট, বিদেশি ভোটদান, এআই অপব্যবহার প্রতিরোধ এবং ভোটার শিক্ষায় প্রচারণা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে।

ইসি সচিব বলেন, ভোটের তারিখ ঘোষণার পর মূল কার্যক্রম আরও জোরদার হবে এবং নতুন চ্যালেঞ্জ এলে তা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com