শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম, লিটারপ্রতি বাড়তি ২ টাকা

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন
জ্বালানি তেল-ফাইল ফবি
জ্বালানি তেল-ফাইল ফবি

দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। ডিসেম্বর মাস থেকে লিটারপ্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম ২ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম ১০২ থেকে বেড়ে ১০৪ টাকা, পেট্রল ১১৮ থেকে ১২০ টাকা, অকটেন ১২২ থেকে ১২৪ টাকা, এবং কেরোসিন ১১৪ থেকে বেড়ে ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ নতুন মূল্য কার্যকর হবে।

আরও পড়ুন- রংপুর–নীলফামারী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ঘোষিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নীতিমালা অনুযায়ী প্রতি মাসে আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী দেশের জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। গত বছরের মার্চ থেকে শুরু হওয়া এই নীতির আওতায় চলতি মাসেও দাম হালনাগাদ করা হলো।

সরকারের যুক্তি— অকটেন ও পেট্রল মূলত ব্যক্তিগত গাড়িতে ব্যবহৃত হয়, যা বিলাসদ্রব্যের আওতায় পড়ে, তাই ডিজেলের তুলনায় এসব তেলের দাম সবসময় বেশি রাখা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com