মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

জাতীয় পার্টির সঙ্গে আমাদের সংঘর্ষ হয়নি, শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা হয়েছে

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে তাদের কোনো সংঘর্ষ হয়নি। তিনি দাবি করেন, তারা নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন। তবে সেই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নুর আরও বলেন, আন্দোলনের মাধ্যমে তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছেন। শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ের চেষ্টা করলেও বারবার হামলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনার পর নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক সংস্কৃতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এই ঘটনায় তার মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়। ঢামেকে তিনি প্রায় ১৮ দিন চিকিৎসা নেন।

দেশে চিকিৎসা নেওয়ার পরও কিছু শারীরিক জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সিঙ্গাপুরে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এবং সেখানে মোট ১২ দিন অবস্থান করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com