শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

খুব ক্রিটিক্যাল অবস্থায় খালেদা জিয়া, ভেন্টিলেশনে রাখার পরও আশঙ্কা কাটেনি

  • সবশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ জন সংবাদটি দেখেছেন
এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করেন আহমেদ আজম খান। ছবি: সংগৃহীত
এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করেন আহমেদ আজম খান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক | বিএনপির চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন রয়েছেন। দলের নেতারা জানিয়েছেন, গত রোববার রাত থেকেই তাঁর অবস্থা ‘খুব ক্রিটিক্যাল’ পর্যায়ে চলে গেছে।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে হাসপাতালে ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। তিনি ফাইট করছেন, কিন্তু এখনো বলবার মতো অবস্থায় আসেননি। জাতির কাছে আমাদের একটাই অনুরোধ—দোয়া চান।”

তিনি আরও জানান, খালেদা জিয়ার জীবন রক্ষায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করছে। তবে চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি স্থিতিশীল নয়। তাঁর ভাষায়, “সবাই ক্লান্তিহীন চেষ্টা করছেন। শেষে আল্লাহর রহমতের ওপরই ভরসা।”

গত ২৩ নভেম্বর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট ও ফুসফুসে সংক্রমণসহ একাধিক সমস্যা দেখা দিয়েছে তাঁর শরীরে। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ারও সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি গত বৃহস্পতিবার বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। এখন বিদেশে নেওয়ার মতো অবস্থায়ও নেই।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com