মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, শীতে কাঁপছে উত্তরাঞ্চল

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ জন সংবাদটি দেখেছেন

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১.৬ ডিগ্রি সেলসিয়াস। এতে সারাদেশের তুলনায় আগে থেকেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এই জনপদে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে দেশের সর্বনিম্ন। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রায় এমন পতনে শীতের প্রকোপ আরও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

এদিকে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে তেঁতুলিয়ার আকাশ। বিকেল নামার আগেই হারিয়ে যায় সূর্যের আলো। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে নেমে আসা হিমেল হাওয়ায় শীতের প্রভাব বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে কষ্ট আরও বেড়েছে তাদের। দিনে সামান্য রোদ থাকলেও তাতে উষ্ণতা পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পর শীতের মাত্রা হঠাৎই বেড়ে যায়। শীত-জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। হাসপাতালের বহির্বিভাগে শিশু ও বয়স্কদের উপস্থিতি চোখে পড়ার মতো। অনেকে শ্বাসকষ্ট, সর্দি-কাশি, জ্বরসহ নানা সমস্যায় চিকিৎসা নিতে আসছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, “মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা শীতল হাওয়া ও আর্দ্রতার কারণেই শীত বাড়ছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।”

তিনি জানান, বর্তমানে বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com