বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ জন সংবাদটি দেখেছেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপরই তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নির্ভর করছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, ‘চিকিৎসা সংক্রান্ত পর্যবেক্ষণের পর পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তারেক রহমান দেশে ফিরবেন। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রয়োজন হলে সে সিদ্ধান্তও পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে।’

সরকার বলছে—সহযোগিতা করতে প্রস্তুত

এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা করবে। তিনি বলেন, এখনো তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি, আবেদন করলেই তা ইস্যু করা হবে। খালেদা জিয়াও চাইলে বিদেশে চিকিৎসার সুযোগ পাবেন—এমনটিও জানান তিনি।

খালেদা জিয়ার বর্তমান অবস্থা

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তাঁর শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করলে গত ২৭ নভেম্বর থেকে তাঁকে সিসিইউতে রাখা হয়। দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে।

হাসপাতাল চত্বরকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঝরাত থেকেই পুলিশ ব্যারিকেড বসিয়ে অনাকাঙ্ক্ষিত ভিড় ও চলাচল নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

পটভূমি

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের মার্চে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্পূর্ণ মুক্তি লাভ করেন। এরপর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com