শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরে যুবদলের দোয়া মাহফিল

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ জন সংবাদটি দেখেছেন

বিএনপি চেয়ারপারসন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুর মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ডিসেম্বর) বাদ আছর রংপুরের টাউনহল চত্ত্বরে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

মাহফিলে উপস্থিত ছিলেন—রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু, ওয়াহিদ মুরাদসহ রংপুর মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা ও ১ থেকে ৩৩ নং ওয়ার্ডের নেতাকর্মীরা।

দোয়া পরিচালনা করেন করিমিয়া মাদ্রাসা (একাডেমি)-এর মুহতামীম মাওলানা মাহমুদুর রহমান। তিনি দেশনেত্রীর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

নেতাকর্মীরা বলেন, ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়া দেশের মানুষের ভালোবাসার প্রতীক। তাঁর সুস্থতা মানেই দেশের গণতান্ত্রিক চেতনার বাঁচিয়ে রাখা। তাই আমরা সবাই তাঁর আরোগ্য কামনা করে দোয়া করছি।

তারা আরও অভিযোগ করেন—বেগম খালেদা জিয়াকে চিকিৎসার নামে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে তাঁর উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করারও দাবি জানান যুবদল নেতারা।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি ঘটেছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই কারণেই সারাদেশে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো দোয়া মাহফিলের আয়োজন করছে।

মাহফিল শেষে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় স্লোগান দেন এবং ভবিষ্যতে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com