বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে বাম জোটের ১২ জন আহত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন

বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর–সংক্রান্ত রাষ্ট্রীয় চুক্তির প্রতিবাদে ‘যমুনা ঘেরাও’ কর্মসূচি পালন করতে গেলে পুলিশের লাঠিচার্জে বাম জোটের অন্তত ১২ নেতা–কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কাকরাইল মোড়ের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন (৪৫), বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জহুর লাল রায় (৩৫), ছাত্র ইউনিয়নের সদস্য অন্ত অবিন্দম (২৫), খিলগাঁও থানার ছাত্র ইউনিয়ন নেতা ইমতিয়াজ আহমেদ রাফিন (২৫), সদস্য রাসেল আহমেদ (২৪), সদস্য সোয়াইব আহমেদ আসিফ (২৪), বাসদ ও মার্কসবাদী ফোরামের সদস্য সীমা দত্ত (৫২), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগরীর সহ–সভাপতি শাহিনুর আক্তার সুমি (২৮), গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী (৩০), অর্থ সম্পাদক স্বাকাই ইসলাম (২৫), ঢামেক ছাত্র কাউন্সিলের সদস্য রাকিব আহমেদ, ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক প্রিজম ফকির।

সিপিবি নেতা ইকবাল হোসেন জানান, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বন্দরসংক্রান্ত রাষ্ট্রীয় চুক্তির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। যমুনার দিকে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ চালায়। এতে ১২ জন আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আহত ১২ জনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তারা সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com