বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন: মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। তার ভাষ্য, কারাবন্দি থাকার সময়ই বেগম জিয়ার শারীরিক জটিলতার শুরু, যা পরে আরও গুরুতর আকার ধারণ করে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব জানান, দেশের সব শ্রেণি–পেশার মানুষ বেগম জিয়ার আরোগ্য কামনা করছেন। তিনি বলেন, “এই সংকটময় সময়ে তার উপস্থিতি জাতির জন্য প্রয়োজন। জনগণ আল্লাহর কাছে প্রার্থনা করছেন, তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরতে পারেন।”

বেগম জিয়ার বিদেশ চিকিৎসা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে আগামী রোববার তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে।
তবে তিনি উল্লেখ করেন, “উনি ফ্লাই করতে পারবেন কি না, সেটি সম্পূর্ণভাবে চিকিৎসকদের মূল্যায়নের ওপর নির্ভর করছে। তিনি এখনও গুরুতর অসুস্থ।”

দলীয় চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করে মির্জা ফখরুল বলেন,
“যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন—আসুন সবাই মিলে তার জন্য দোয়া করি।”

সূত্র: বাসস

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com