শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বন্দির মৃত্যু

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ জন সংবাদটি দেখেছেন

রংপুর কেন্দ্রীয় কারাগারের বন্দি জাহাঙ্গীর আলম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বাসিন্দা এবং প্রয়াত শিল্পপতি মেনাজ উদ্দিনের ছেলে। তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তিনি হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হিসেবেও পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক একটি মামলায় বুধবার আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করেন। এরপর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, অসুস্থতার কারণে জাহাঙ্গীর আলমকে শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে কারাগারে ফিরিয়ে আনা হয় তাকে।

কিন্তু রোববার ভোরে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, জাহাঙ্গীর আলম ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com