কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (৮ ডিসেম্বর) সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি রোববার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
সাপ্লাই বন্ধ থাকবেনা নিম্নলিখিত এলাকা: উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা।
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।