বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ জন সংবাদটি দেখেছেন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মোট ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

ইসির তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করতে আগ্রহী ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় এবং তাদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে জমা দিতে আহ্বান জানানো হয়।

পরবর্তী যাচাই–বাছাই শেষে প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়, যাদের নিবন্ধন ৬ নভেম্বর ২০২৪ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত বহাল থাকবে।

এরপর দ্বিতীয় ধাপে যাচাই শেষে আরও ১৫টি সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি। এই সংস্থাগুলোর নিবন্ধন মেয়াদ ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত কার্যকর থাকবে।

ইসি জানায়, নতুন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত পূর্বের ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

বাংলাদেশে প্রথমবারের মতো পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন প্রথা চালু হয় ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং মাঠে দায়িত্ব পালন করেন এক লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক।
২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে ৯৬টি সংস্থা পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com