ওপার বাংলার অভিনেত্রী রিয়া গাঙ্গুলী এবং অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহের কথা অনেকেরই জানা। তারপরে সেই জল গড়িয়েছে বহু দূর। আইনি পদক্ষেপ নিয়েছিলেন রিয়া। স্বামীর নামে পরকীয়ার অভিযোগ। প্রকাশ্যে কান্নাকাটিও করতে দেখা গিয়েছিল তাকে। যদিও বছর শেষ হওয়ার আগে স্বামীকে কাছে টেনে নিলেন রিয়া। নিজের ভুল স্বীকার করলেন অভিনেত্রী।
স্বামীর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করা ঠিক হয়নি বলেও মেনে নেন রিয়া। তার কথায়, ‘যেটা আমরা চার দেওয়ালের ভিতরে মিটিয়ে নিতে পারতাম সেটাকে লোকের সামনে নিয়ে আসি। একে অপরকে অসম্মান করেছি। যদিও এ সবের ভুলের দায়ভার আমি নিচ্ছি।
‘সেই কারণে আমাদের মাঝের ফাঁকা জায়গার অন্য মানুষ সুযোগ নিয়েছে। আমি অনেক ভুল করেছি তার পরেও আমার শ্বশুরবাড়ির মানুষেরা বুকে টেনে নিয়েছে।’